বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

কেরুতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

কেরুতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

চুয়াডাঙ্গা: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি গাছের চারা রোপণ করার একটি বড় পরিকল্পনা হাতে নিয়েছেন। এই মহৎ কাজের অংশ হিসেবে জিয়া পরিষদের উদ্যোগে দর্শনা কেরু এ্যান্ড কোম্পানীতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জুলাই)সকাল ১০ টার দিকে কেরু এন্ড কোম্পানির ব‍্যাচেলর ভবনের সামনের মাঠে এ বৃক্ষ রোপন কর্মসূচির উদ্ধোধন করেন প্রতিষ্ঠানটির ব্যাবস্থানা পরিচালক রাব্বিক হাসান।

এ সময় তিনি বলেন, আমাদের দেশের জলবায়ু পরিবর্তন হচ্ছে। সেখেনে যদি আমার বেশী বেশী গাছ লাগায় তাহলে আমারা গাছ থেকে অক্রিজেন পাবো, ফল পাবো, কাঠের গাছ থেকে টাকা পাবো।

রাব্বিক হাসান বলেন, গাছ আমাদের সর্বক্ষেত্রে প্রয়োজন। গাছ থেকে ঔষধ পায়, খাদ্য পায়, গাছ ছাড়া আমাদের বেঁচে থাকা অসম্ভব তাই উপস্থিত সকলকে বলবো বাড়ির উঠানে, ছাদে ও প্রতিত জমিতে প্রত্যেকেই একটি করে গাছ লাগাবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জিএম (কারখানা) সুমন কুমার সাহা, জিএম (অর্থ) মোহাম্মদ আব্দুছ ছাত্তার, জিএম (কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া, জিএম (ডিষ্টিলার) রাজিবুল হাসান, জিএম (প্রশাসন)আল ফারুক ওমর শরীফ গালিব, ডিজিএম (সম্প্রসারন) মাহবুবুর রহমান, ব‍্যবস্থাপক (ফার্ম) সুমন কুমার সাহা, ডিজিএম (এসআই ও এগ্রো) দেলোয়ার হোসেন, ব‍্যবস্থাপক (পরিবহন প্রকৌশলী) আবু সাঈদ।

এ সময় অনান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- কেরু এন্ড কোম্পানির ডিহি ফার্ম ইনচার্জ ইমদাদুল হক, সকল সাবজোন প্রধান এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এএম

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন