মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় ফের ভূমিকম্প

জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় ফের ভূমিকম্প

ঢাকা: জোড়া ভূমিকম্পে লন্ডভন্ড ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে ফের ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৯।

ইউরোপীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা (ইএমএসসি) জানিয়েছে, সর্বশেষ ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর ভেনেজুয়েলার মারাকাই শহরের প্রায় ৬১ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

তাৎক্ষণিকভাবে নতুন কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে রয়টার্স জানিয়েছে, স্থানীয় বাসিন্দারা মারাকাই ও রাজধানী কারাকাসে ভূমিকম্পের কম্পন অনুভব করেছেন।

এর মাত্র দুদিন আগেই বুধবার (২৪ জুন) সন্ধ্যায় দেশটিতে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

এতে অন্তত ৯২০ জন নিহত হযেছেন। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও অনেকে। শক্তিশালী এই ভূমিকম্পে রাজধানী কারাকাসের অনেক এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে সাধারণ মানুষ স্বেচ্ছায় ত্রাণ সংগ্রহ, আহতদের উদ্ধার এবং ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজে বের করার কাজে নেমেছেন। অনেকেই নিজেদের ব্যক্তিগত গাড়িকে অস্থায়ী অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করছেন।

জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন