নানা আয়োজনের মধ্যে চুয়াডাঙ্গার জীবননগর প্রেসক্লাবের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে এক বর্ণাঢ্য শোভাযাত্রা, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জীবননগর প্রেসক্লাবের সভাপতি ফয়সাল মাহাতাব মানিকের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিপন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শফিউদ্দিন শফি, উপজেলা কৃষক দলের সদস্যসচিব সানোয়ার হোসেন।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান, জীবননগর প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন জোয়াদ, সাংবাদিক মোহাম্মদ আব্দুল্লাহ, শেখ শহিদুল ইসলাম, আজিজুর রহমান, হাসান ইমাম, ফেরদৌস ওয়াহিদ, ওমর ফারুক, আবু বক্কর, আল আমীন, মনিরুজ্জামান রিপন, আহমদ সগীর, সম্রাট হোসেন, সজীব হোসেন, মোস্তাফিজুর রহমান, আব্দুল হাকিম, এম আই আতিয়ার, উজ্জ্বল মিয়া, রকি প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকীতে “জীবননগর প্রেসক্লাব দীর্ঘ ৫২ বছর ধরে এলাকার সাংবাদিকদের ঐক্য, পেশাগত মানোন্নয়ন ও সত্য প্রকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃড় প্রত্যয় ব্যাক্ত করেন সাংবাদিকেরা।
প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান কবীর বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও সাহসী ভূমিকা একটি সুস্থ সমাজ গঠনে অপরিহার্য। আমাদের প্রত্যাশা জীবননগর প্রেসক্লাব ভবিষ্যতেও জনগণের কথা তুলে ধরবে।
এনডি/জেএন



