বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মার্কিন নৌবহরের কেন্দ্রে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান

মার্কিন নৌবহরের কেন্দ্রে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান

ঢাকা : মার্কিন নৌবহরের কেন্দ্রে মহাকাশ ও ক্ষেপণাস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী -আইআরজিসি।

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, হরমুজ প্রণালীর কাছাকাছি এলাকায় একটি ইরানি তেলবাহী জাহাজে মার্কিন বাহিনী আকাশপথে হামলা চালায়। এতে জাহাজটির ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ওই ঘটনার প্রতিক্রিয়ায় মার্কিন ও ইসরায়েলি স্বার্থসংশ্লিষ্ট বলে উল্লেখ করা “পানায়া” নামের একটি জাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

পরে কেশম দ্বীপের দক্ষিণে অবস্থিত আইআরজিসির একটি যোগাযোগ টাওয়ারেও মার্কিন বাহিনী হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

আইআরজিসির দাবি, এর পরবর্তী পদক্ষেপ হিসেবে তারা অঞ্চলের একটি দেশে অবস্থানরত মার্কিন সামরিক বিমান ও হেলিকপ্টার ঘাঁটি এবং মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

সম্ভাব্য যেকোনো আগ্রাসনের জবাবে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে বলে তারা আগেই সতর্ক করেছিল। হরমুজ প্রণালীর নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা।

সূত্র: রয়টার্স

জেএফজে

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন