মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার বৈঠক হতে পারে বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার বৈঠক হতে পারে বৃহস্পতিবার

প্রথম দফার আলোচনা ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরান আগামী বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দ্বীতিয় দফায় বৈঠকে বসতে পারে। একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, আলোচনার স্থান ও সময় এখনো চূড়ান্ত হয়নি, তবে তা বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে পারে।

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি মনে করেন তেহরান তার শর্ত মানতে প্রস্তুত, তবে তিনি শিগগিরই সরাসরি (সশরীরে) আলোচনা পুনরায় শুরু করতে আগ্রহ দেখিয়েছেন।

মার্কিন সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, নতুন দফার আলোচনার বিষয়ে এখনো আলোচনা চলছে। তবে মধ্যস্থতাকারী একটি দেশের এক কূটনীতিক জানিয়েছেন, তেহরান ও ওয়াশিংটন ইতোমধ্যেই এ বিষয়ে সম্মত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন দফার আলোচনার সম্ভাব্য স্থান হিসেবে ইসলামাবাদ ও জেনেভা নিয়ে আলোচনা চলছে। একই সংখ্যক প্রতিনিধিদল এই আলোচনায় অংশ নেবে কি না, তা এখনো নিশ্চিত নয় বলে ওই কূটনীতিক ও মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে সোমবার ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘ওপক্ষ থেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তারা একটি চুক্তিতে পৌঁছাতে চায়। ‘

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও বলেন, ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনায় ইরান কিছুটা যুক্তরাষ্ট্রের অবস্থানের দিকে এগিয়েছে। তবে আলোচনাকে এগিয়ে নিতে পরবর্তী পদক্ষেপ নেওয়ার দায়িত্ব তেহরানের ওপরই রয়েছে।

ফক্স নিউজ-কে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ‘আমি শুধু বলব না যে সবকিছু ভুল হয়েছে। আমি এটাও মনে করি অনেক কিছু ঠিকভাবেই হয়েছে। আমরা উল্লেখযোগ্য অগ্রগতি করেছি। ‘

তিনি আরও বলেন, ‘তারা আমাদের অবস্থানের দিকে এগিয়েছে, তাই আমরা বলতে পারি কিছু ইতিবাচক ইঙ্গিত ছিল। তবে তারা যথেষ্ট দূর এগোয়নি।’

একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, আলোচনার স্থান ও সময় এখনো চূড়ান্ত হয়নি, তবে তা বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে পারে।

এর আগে সোমবার ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘ওপক্ষ থেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তারা একটি চুক্তিতে পৌঁছাতে চায়।’।

তথ্যসূত্র: এনডিটিভি

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন