ঢাকা: আগামী ২৮ জুন দেশব্যাপী একযোগে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে সচিবালয়ে ভিটামিন এ ক্যাপসুলের ক্যাম্পেইন নিয়ে আয়োজন সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে প্রায় ১ লাখ ২০ হাজার স্থায়ী ও ভ্রাম্যমাণ টিকাদান কেন্দ্রের মাধ্যমে ২ কোটি ৪০ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ।

তিনি বলেন, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী য়ারও জানান, দুর্গম এলাকা বিবেচনায় বরিশাল, পটুয়াখালী, সুনামগঞ্জের মত ১২টি জেলার ১৮ উপজেলায় ভিটামিন এ ক্যাপসুল থেকে বাদ পড়া শিশুদের জন্য পরবর্তী ৪ দিন এ কার্যক্রম অব্যাহত থাকবে।
পিএস/এনডি/এএস



