বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

অভিনেত্রী রিধিকার আত্মহত্যার ঘটনায় প্রেমিক গ্রেপ্তার

অভিনেত্রী রিধিকার আত্মহত্যার ঘটনায় প্রেমিক গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজের বাসা থেকে অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার দিন রিধিকাকে তার বাসায় দেখতে এসে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার হন তিনি। রোববার (১৬ আগস্ট) সকালে রাজধানীর ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রিধিকার মা শনিবার বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছেন। ঘটনার দিন হাসিবুর তার প্রেমিকা রিধিকাকে দেখতে ঘটনাস্থলে এসেছিলেন। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) ভোরে ভাটারা থানা এলাকার একটি বাসা থেকে রিধিকা রিধির লাশ উদ্ধার করা হয়। পরে রিধিকাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ঘটনার সময় রিধিকা তার প্রেমিকের সঙ্গে ভিডিও কলে ছিলেন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও মৃত্যুর প্রকৃত কারণ এবং এর পেছনের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় রিধিকার মায়ের দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় হাসিবুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে কারও সংশ্লিষ্টতা ছিল কি না, তা নিশ্চিত হওয়া যাবে।

আরপি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন