বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

আত্মসমর্পন করে জামিন পেলেন এমপি মুফতি আমির হামজা

আত্মসমর্পন করে জামিন পেলেন এমপি মুফতি আমির হামজা

সিরাজগঞ্জ: মানহানির মামলায় আদালতে আত্মসমর্পণ করে জমিন পেলেন কুষ্টিয়া-৩ আসনের সাংসদ মুফতি আমির হামজা।

রোববার (১৪ জুন) দুপুরে সিরাজগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল মতিনের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

আদালতে মুফতি আমির হামজার পক্ষে শুনানি করেন আইনজীবী মোঃ আবু তালেব। অপরদিকে বাদীপক্ষে শুনানি করেন সিরাজগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির কর্নেল।

এর আগে, গত ২৭ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজাকে আট সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট।

এ মামলায় তিনি স্থায়ী জামিন নিতে আজ রোবরার সিরাজগঞ্জের আদালতে আত্মসমর্পন করেন। পরে আদালত তার আবেদন শুনে আমির হামজার জামিন মঞ্জুর করেন।

সুমী ইসলাম/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন