বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

আর্সেনালকে হারিয়ে শিরোপা ধরে রাখল পিএসজি

আর্সেনালকে হারিয়ে শিরোপা ধরে রাখল পিএসজি

ঢাকা : এক দশক পর উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ইংলিশ জায়ান্ট আর্সেনালকে ৪-৩ ব্যবধানে টাইব্রেকারে হারিয়ে টানা দ্বিতীয়বার ইউরোপের শ্রেষ্ঠত্ব ধরে রাখল ফরাসি ক্লাবটি।

ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল আর্সেনাল। ষষ্ঠ মিনিটে লিয়ান্দ্রো ট্রোসার্ডের তৈরি সুযোগ কাজে লাগিয়ে দুর্দান্ত শটে গোল করেন কাই হ্যাভার্টজ। গোল হজমের পর ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে পিএসজি।

দ্বিতীয়ার্ধে আক্রমণের তীব্রতা বাড়াতে থাকে ফরাসি চ্যাম্পিয়নরা। ৬৫ মিনিটে বক্সের ভেতর খভিচা কাভারাস্কেইয়াকে ফাউল করলে পেনাল্টি পায় পিএসজি। স্পট কিক থেকে নির্ভুল শটে সমতা ফেরান উসমান ডেমবেলে।

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের হাতে নেয় পিএসজি। তবে কাভারাস্কেইয়ার শট পোস্টে লাগা এবং কয়েকটি সহজ সুযোগ নষ্ট হওয়ায় নির্ধারিত সময়ে আর কোনো গোল আসেনি।

অতিরিক্ত ৩০ মিনিটেও দুই দলই জয়ের গোল খুঁজে না পাওয়ায় ফাইনালের ভাগ্য নির্ধারণের দায়িত্ব যায় টাইব্রেকারের ওপর।

টাইব্রেকারেও ছিল টানটান উত্তেজনা। আর্সেনালের হয়ে এবেরেচি এজে শট মিস করেন, অন্যদিকে পিএসজির নুনো মেন্দেসের প্রচেষ্টা ঠেকিয়ে দেন গোলরক্ষক দাভিদ রায়া। ফলে শেষ শট পর্যন্ত লড়াই জমে ওঠে।

পিএসজির হয়ে লুকাস বেরালদো গোল করলেও আর্সেনালের শেষ শট নিতে এসে গ্যাব্রিয়েল মাগালাইস বল উড়িয়ে মারেন বারের ওপর দিয়ে। তাতেই ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত হয় পিএসজির।

এই জয়ের মাধ্যমে চ্যাম্পিয়নস লিগ যুগে রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় দল হিসেবে টানা দুইবার শিরোপা জয়ের কীর্তি গড়ল পিএসজি।

জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন