মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ইয়াশ রোহানের সঙ্গে প্রেম নিয়ে যা বললেন তটিনী

ইয়াশ রোহানের সঙ্গে প্রেম নিয়ে যা বললেন তটিনী

ঢাকা রুপালী পর্দার তারকাদের প্রেম ও বিয়ে নিয়ে বরাবরই ভক্তরা আগ্রহের কেন্দ্রে থাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে খোলামেলা কথা বলেছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী।

তিনি জানিয়েছেন, বর্তমানে তিনি কোনো প্রেমের সম্পর্কে নেই। তবে জীবনে সঠিক মানুষ এলে তবেই বিয়ের সিদ্ধান্ত নেবেন।

কিছুদিন আগে অভিনেতা ইয়াশ রোহান-এর সঙ্গে তটিনীর প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে সেই গুঞ্জন আবারও নাকচ করে অভিনেত্রী বলেন, ইয়াশ তার খুব ভালো বন্ধু ছাড়া আর কিছুই নন।

তটিনীর ভাষায়, হি ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন। এটা আমি অনেকবারই বলেছি। যদি প্রেম থাকত, তাহলে বিষয়টি আরও ব্যক্তিগতভাবে সামলাতাম। তাই নিশ্চিন্ত থাকতে পারেন, কোনো প্রেম নেই।

ভবিষ্যতে কেমন মানুষকে জীবনসঙ্গী হিসেবে চান -এমন প্রশ্নের জবাবে তটিনী বলেন, যিনি তাকে সম্মান করবেন, তার পেশা ও পরিবারকে ভালোবাসবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাকে ভালো রাখতে পারবেন এমন একজনের অপেক্ষায় আছি।

জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন