বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

কক্সবাজারে হোটেল নিশীথা থেকে এক পর্যটকের মরদেহ উদ্ধার, সঙ্গী উধাও

কক্সবাজারে হোটেল নিশীথা থেকে এক পর্যটকের মরদেহ উদ্ধার, সঙ্গী উধাও

কক্সবাজার : কক্সবাজার শহরের এন্ডারসন রোডে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে অর্জুন দাশ নামে এক পর্যটকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের এন্ডারশন রোডস্থ হোটেল নিশীথার ৪০৮ নম্বর কক্ষের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।

হোটেল সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল অর্জুন দাশ এক পর্যটক তার সাথে অজ্ঞাত ব্যক্তিকে নিয়ে কক্ষটি তিন দিনের জন্য ভাড়া নেন। নির্ধারিত সময় পার হয়ে গেলেও কক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় সন্দেহের সৃষ্টি হয়।

পরে হোটেল কর্মীরা কক্ষের সামনে গিয়ে ভেতর থেকে তীব্র দুর্গন্ধ অনুভব করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহটি নগ্ন অবস্থায় ছিল এবং পাশ থেকে একটি গামছা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, কয়েকদিন ধরে মরদেহটি কক্ষে পড়ে থাকায় এটি অর্ধগলিত হয়ে যায়।

এদিকে, অর্জুন দাশের সঙ্গে থাকা অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তে হোটেলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ। এ ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শাহজাহান চৌধুরী শাহীন/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন