মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচাতে চায়, বিত্তশালীদের হাত বাড়ানোর আহ্বান

ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচাতে চায়, বিত্তশালীদের হাত বাড়ানোর আহ্বান

আব্দুল্লাহ আল আয়ান, বয়স মাত্রা তিন। যে বয়সে আয়ানের খেলাধুলা করার কথা সেই বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাতে হচ্ছে। আয়ানকে বাঁচাতে দিশেহারা তার পরিবার।

চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে সমাজের সহৃদয় মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন শিশুটির বাবা-মা। আয়ানের বাবার নাম আজিজুল বিশ্বাস। মায়ের নাম শাবনাজ পারভীন। তাদের বাড়ির সাতক্ষীরা শহরের কামালনগর। আজিজুল বিশ্বাস চশমার দোকানদার স্ত্রী শাবনাজ পারভীন গৃহীনি।

আয়ানের বাবা আজিজুল বিশ্বাস বলেন, দুই ছেলের মধ্যে আয়ান ছোট। বড় ছেলে শাহরিয়ার বিশ্বাস (১২) শহরের
পলাশপোল মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। ৫ মাস আগে ছোট ছেলে আয়ান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয় চিকিৎসকের পরামর্শে তাকে শহরের ব্লিজ নামে একটি বেসরকারী হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে, আয়ান ব্লাড ক্যান্সারে আক্রান্ত।

এরপর তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পরামর্শ দেন। পাশাপাশি বোনমেরু টান্সপ্লান্টের কথা বলেন তিনি। এরপর সামর্থ্য না থাকায় সন্তানকে নিয়ে বাড়িতে ফিরে আসেন তিনি। বর্তমানে তিনি সাতক্ষীরার একটি বেসরকারী হাসপাতালের চিকিৎসক ডা. মোনোয়ার হোসেনের তত্বাবধানে তার চিকিৎসা কারাচ্ছেন। কিন্তু চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে তার পরিবারটি এখন প্রায় নিঃস্ব হতে চলেছে।

আয়ানের মা শাবনাজ পারভিন চোখের জল সামলাতে না পেরে বলেন, আমার ছেলেটা সারাদিন কষ্টে থাকে। একমাস হল কিছুই খেতে পারছেন। ওকে বাঁচাতে যা লাগে আমরা করতে চাই, কিন্তু আমাদের সেই সামর্থ্য নেই। সন্তানকে বাঁচাতে এখন প্রায় ১০ থেকে ১২লাখ টাকার প্রয়োজনে। এ জন্য সরকারের পাশাশাশি বিত্তবানদের সহযোগিতা চান তিনি।

স্থানীয়রা জানায়, আজিজুলের সীমিত আয়ে সংসার চালানোই কঠিন, সেখানে ব্যয়বহুল চিকিৎসা চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

চিকিৎসকেরা জানিয়েছেন, দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করা গেলে আয়ানকে সুস্থ করে তোলার সম্ভাবনা রয়েছে। তবে এজন্য প্রয়োজন বড় অঙ্কের অর্থ, যা জোগাড় করা পরিবারের পক্ষে সম্ভব নয়। এ অবস্থায় আয়ানের পরিবার সমাজের বিত্তবানদের সহযোগিতা চায়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও ক্যান্সার বিশেষজ্ঞ ডা.মনোয়ার হোসেন বলেন, শিশু আয়ানের অতি দ্রুত বোন মেরু সার্জারির প্রয়োজন পাশাপাশি কয়েকটি কেমোথেরাপি দিতে হবে তাকে। উন্নত চিকিৎসা পেলে শিশুটিকে হয়তবা সুস্থ করে তোলা সম্ভব।

যোগাযোগের ঠিকানা,
আয়ানের বাবা আজিজুল বিশ্বাস
মোবাঃ- 01922-302653

আব্দুল মোমিন/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন