বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

খামেনিকে শেষ বিদায় জানাতে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে মানুষের ঢল

ঢাকা: যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা সপরিবারে নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। শনিবার (৪ জুলাই) দেশটির স্থানীয় সময় সকালে এই আনুষ্ঠানিকতা শুরু হয়।

ইরানের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় এই আনুষ্ঠানিকতায় অংশ নিতে এরইমধ্যে লাখ লাখ মানুষ জড়ো হয়েছেন। ইরানের ইসলামি বিপ্লবের প্রথম সারির এই নেতার শেষ বিদায়ে হাজির হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরাও।

তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় আজ সকাল ৬টায় গ্র্যান্ড মোসাল্লার দরজা খুলে দেয়া হয়েছে। এই জানাজায় লাখ লাখ মানুষ অংশ নেবেন। ভোর থেকে সেখানে মানুষ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।

লাইনের দাঁড়িয়ে থাকা সোমাইয়ে হামেদি নামের এক নারী এএফপি-কে বলেন, ‘আমরা আমাদের নেতাকে শেষ বিদায় জানাতে চাই। তাই এভাবে অপেক্ষা করা আমাদের জন্য কষ্টের বা কঠিন কিছু নয়।’

এর আগে গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন খামেনি। তার সঙ্গে পরিবারের আরও বেশ কয়েকজন সদস্যও নিহত হন।

জেএফজে

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন