বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

গম পাচারের অভিযোগ নুসরাতের বিরুদ্ধে

গম পাচারের অভিযোগ নুসরাতের বিরুদ্ধে

পশ্চিমবঙ্গে এখন চলছে ভোটের আমেজ। ২০১৯ সালে বশিরহাট থেকে তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান।

এরই মধ্যে ফের আলোচনায় উঠে এলেন। তার বিরুদ্ধে আনা হয়েছে গম পাচারের অভিযোগ, তাও আবার বাংলাদেশে! এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

নির্বাচনের ঠিক আগমুহূর্তে রেশন দুর্নীতি মামলার তদন্তে এই জনপ্রিয় টালিউড অভিনেত্রীকে ভারতের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে (ইডি) তলব করা হয়েছে।

সংসদ সদস্য থাকার সময় বাংলাদেশে গম পাচারের অভিযোগ আনা হয়েছিল অভিনেত্রীর বিরুদ্ধে। সে ঘটনায় নুসরাতের জড়িত থাকার সন্দেহেই তলব করেছে ইডি।

আগামী ২২ এপ্রিল দুর্নীতি মামলায় সিজিও কমপ্লেক্সে নুসরাতকে জিজ্ঞাসাবাদ করা হবে। ভারতীয় গণমাধ্যম বলছে, বাংলাদেশে গম পাঠানো ঘিরে যে দুর্নীতি হয়েছে, সেই সময়ে বশিরহাটের সংসদ সদস্য ছিলেনে এই নায়িকা।

তদন্তকারী সংস্থার দাবি, ওই দুর্নীতিতে বেশ সন্দেহজনক সূত্র পাওয়া গেছে নুসরাত জাহানের বিরুদ্ধে। এজন্যই নুসরাত জাহানকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। তাদের ধারণা গম পাচারের বিষয়ে অবগত ছিলেন তিনি।

ইডি সূত্রে জানা গেছে, নুসরাত জাহান কলকাতার ইডির দপ্তর হাজিরা দিতে যেতে আগ্রহী নন। অভিনেত্রীর পক্ষ থেকে আবেদন করা হয়েছে, দিল্লিতেই তিনি সব প্রশ্নের জবাব দেবেন।

বিধানসভা নির্বাচনের আগে দলের সাবেক সাংসদ নুসরাতের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে তৃণমূল কংগ্রেসের কী প্রতিক্রিয়া আসে, সেটাও দেখার অপেক্ষা।

ওএনবি ডেস্ক

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন