মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

গাইবান্ধায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে দিনভর ধর্ষণ

গাইবান্ধায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে দিনভর ধর্ষণ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলে যাওয়ার পথে তালতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে তুলে নিয়ে দিনভর ধর্ষণের পর রাস্তার পাশে ফেলে রাখার অভিযোগ উঠেছে অজ্ঞাত দুই যুবকের বিরুদ্ধে।

সোমবার (২৭ এপ্রিল) রাতে মুমূর্ষু অবস্থায় ওই স্কুল ছাত্রীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেয়েটির বাবা-মা ও স্বজনরা জানান, সোমবার সকালে স্কুলে যাচ্ছিল। সকাল আনুমানিক ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের সামসপাড়া এলাকার দুই যুবক তাকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে নেয়।

এরপর পাশের ফুটানী বাজার এলাকার অজ্ঞাত স্থানে নিয়ে চেতনানাশক ওষুধ খাইয়ে দিনভর ধর্ষণ করে। পরে বিকেলে স্থানীয় ‘ইক্ষু সেন্টারের’ পাশে তাকে অচেতন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় তারা।

বিকেলে শিশুটিকে সড়কের পাশে পড়ে থাকতে দেখে তার পরিবারকে খবর দেন পথচারীরা। খবর পেয়ে বাবা-মা মেয়েটিকে উদ্ধার করে সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শজিমেক হাসপাতালে নিতে বলেন।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার (এমও) ডা. ফাহাদ আল আসাদ জানান, সন্ধ্যা ৬ টার দিকে মেয়েটিকে এখানে নিয়ে আসা হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষাসহ উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, এব্যাপারে আমরা এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। বিষয়টি শোনার পর গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।

জেএস/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন