বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

জামালপুরে ঝড়ে গাছের নিচে চাপা পড়ে মাসহ দুই মেয়ের মৃত্যু

জামালপুরে ঝড়ে গাছের নিচে চাপা পড়ে মাসহ দুই মেয়ের মৃত্যু

জামালপুরের মেলান্দহে কালবৈশাখী ঝড়ে বসতবাড়ির ওপর গাছ পড়ে মাসহ  দুই মেয়ের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে উপজেলার নয়ানগরের দাগী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-দাগী এলাকার মৃত গনি মন্ডলের স্ত্রী খুকি বেগম ও তাদের দুই মেয়ে ফরিদা আক্তার ও ফতে আক্তার।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস জানায়, রাতে ঘুমিয়ে ছিলো মা ও দুই মেয়ে। হঠাৎ ঘরের পাশে থাকা গাছ ঝড়ের কবলে ঘরটির ওপর পড়লে তারা চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই নিহত হয় তারা। রাতে মারা গেলেও সকালে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিন্নাতুল আরা বলেন, ফায়ার সার্ভিস থেকে জানতে পারছি। আমরা ঘটনাস্থলে যাবো।

জেএম/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন