বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

জিৎ কি তবে বিজেপিতে নাম লেখাচ্ছেন !

জিৎ কি তবে বিজেপিতে নাম লেখাচ্ছেন !

ঢাকা : বিধানসভা নির্বাচনে ভোট দিয়ে সাংবাদিকদের বলেছিলেন, ‘৪ তারিখে কী হচ্ছে দেখে নাও আগে…’। আর ৪ তারিখ বিনোদন জগতের তিনিই প্রথম, যিনি সামাজিকমাধ্যমে বিজেপিকে শুভেচ্ছা জানিয়েছিলেন।

বিজেপির জয়ের পর জিৎ একটি পোস্টে লিখেছিলেন, ‘বাংলার জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। এই জয়ের জন্য শুভেচ্ছা বিজেপিকে। আশা করি এই জয় বাংলার জন্য উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আসবে।’

এবার উপস্থিত ছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। ভিআইপি ট্রিটমেন্টে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে দেখা যায় অভিনেতাকে। জিতের নিরাপত্তার বহরও ছিল দেখার মতো।

আর এই ছবি-ভিডিও প্রকাশ্যে আসতেই নেটপাড়ার মনে প্রশ্ন, ‘তাহলে কি এবার জিতের গায়েও লাগল রাজনীতির রং’?

কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শনিবার সকাল ১১টায় পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাজ্য ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারী।

সেখানে জিৎকে দেখা গেছে ধবধবে সাদা পাঞ্জাবিতে। চোখে রোদচশমা।

কদিন আগে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর যখন বিচার চেয়ে পথে নেমেছিল গোটা টলিউড, তখন তাতে সামিল হননি জিৎ।

ফেডারেশন থেকে আর্টিস্ট ফোরাম, কোনো মিটিংয়েই দেখা মেলেনি কখনো। বারবরই হেঁটেছেন স্রোতের উল্টো পথে। তবে এবার নতুন সরকার আসতেই কি ‘স্বস্তির শ্বাস’ জিতের?

এনডি/জেএফজে

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন