বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে আটে বাংলাদেশ

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে আটে বাংলাদেশ

ওএনবি : ডেস্ক আইসিসির হালনাগাদে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশ। ছেলেদের র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে বাংলাদেশ এখন আট নম্বরে। বাংলাদেশের এই উন্নতির বড় কারণ শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট কমে যাওয়া।

হালনাগাদের পর ৬ পয়েন্ট হারিয়েছে লঙ্কানরা, নেমে গেছে নবম স্থানে। বাংলাদেশের ঠিক পেছনে থাকা শ্রীলঙ্কার পরই দশম স্থানে আফগানিস্তান। শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ব্যবধান মাত্র ১ রেটিং পয়েন্ট।

আইসিসি প্রতি বছর দলীয় র‍্যাংকিং হালনাগাদ করে সাম্প্রতিক পারফরম্যান্সকে বেশি গুরুত্ব দিয়ে। এবার ২০২৫ সালের মে মাস থেকে খেলা ম্যাচগুলোর পুরো পয়েন্ট হিসাব করা হয়েছে।

এর আগের দুই বছরের ম্যাচগুলোর পয়েন্ট ধরা হয়েছে অর্ধেক। ২০২৩ সালের মে মাসের আগের ফল আর বিবেচনায় নেই।

শীর্ষে অবশ্য কোনো পরিবর্তন নেই। ২৭৫ রেটিং নিয়ে ভারত এখনও এক নম্বরে। তাদের পেছনে ২৬২ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড। আগের তুলনায় ভারতের সঙ্গে ইংল্যান্ডের ব্যবধান সামান্য কমেছে। অস্ট্রেলিয়া ২৫৮ পয়েন্ট নিয়ে তিনে। এরপর ক্রমানুসারে আছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন