বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ঢাকায় পা রাখাটাই সবচেয়ে বড় চিন্তা: সাকিব

ঢাকায় পা রাখাটাই সবচেয়ে বড় চিন্তা: সাকিব

ঢাকা : বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। বর্তমানে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে বসবাস করছেন এই ক্রিকেটার। সম্প্রতি বাংলাদেশের ক্রিকেট ও রাজনীতি অঙ্গন নিয়েই খোলামেলা কথা বলেছেন।

বিশ্বসেরা অলরাউন্ডার সম্প্রতি ‘সিম্পলি সাঈদ’ কে দেওয়া এক সাক্ষাৎকারে দেশে ফেরার অনিশ্চয়তা, ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ, নিজের রাজনৈতিক অবস্থান, এবং ব্যক্তিগত নানা বিষয় নিয়ে কথা বলেছেন।

দেশে ফিরলে প্রথমে কোথায় যাবেন, মিরপুর স্টেডিয়াম নাকি নিজ জেলা মাগুরা? এমন প্রশ্নের জবাবে সাকিব আল হাসান বলেন, ‘এখন তো ঢাকায় পা রাখাটাই সবচেয়ে বড় চিন্তা।’

সাক্ষাৎকারে আপনার সাবেক টিমমেট, আপনার বন্ধু তামিম ইকবাল বোর্ড সভাপতি। তিনি নতুন কোনো উদ্যোগ নিয়েছেন কিনা? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইলেকশন করার পরে আসলে যে বোর্ডটা আসবে, তাদের হয়তো হাতে চিন্তাভাবনা করে ডিসিশনটা নেওয়ার অনেক সময় থাকবে।

রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার জবাবে সাকিব বলেন, ‘আমি মনে করি যে আমি ভুল কিছু করি নাই। একটা সময় দেখতাম যে সবাই আওয়ামী লীগ করে, আর এখন দেখি যে কেউই আওয়ামী লীগ করে না। এরকম একটা অবস্থা।

খেলোয়াড়ি জীবনেই নির্বাচনে অংশ নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, কখনো মাগুরাতে সাকিব আল হাসান হইনি। আমি সবসময় মাগুরাতে ফয়সালেই ছিলাম।

জেএফজে

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন