সাতক্ষীরা : সাতক্ষীরার সদর উপজেলায় ধান বোঝাই ট্রলি নিয়ন্ত্রন হারিয়ে গনেশ সরকার(৪৫) নামে এক চালক নিহত হয়েছে।
বুধবার (৬এপ্রিল) বিকাল ৫টার দিকে শহরের কদমতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত গনেশ সরকার বাঁশতলা এলাকার বিরিঞ্চি সরকারের ছেলে।
গনেশ সরকারের কাকাতো ভাই মনেজিত সরকার বলেন, বুধবার বিকালে দাদা গনেশ সরকার বাড়ি থেকে ধান বোঝাই ট্রলি নিয়ে কদমতলার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কদমতলা বাজার সংলগ্ন এলাকায় আসলে ট্রলি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে ট্রলির নিচে চাপা পড়ে সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

তিনি আরিও বলেন, দাদা গনেশ সরকারের দুই মেয়ে। বড় মেয়ে পূর্নিমা সরকার শিবপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে থেকে এস এস সি পরীক্ষা দিচ্ছে। ছোট মেয়ে মিম সরকার বাঁশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী। ট্রলি চালিয়ে যে আয় হত সে দিয়ে তা কোন রকমে তাদের সংসার চলত
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. ত্রিদেব দেবনাথ বলেন, হাসপাতালে আনার আগেই ওনার মৃত্যু হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, সড়ক দূর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আব্দুল মোমিন/এনডি/এএস



