বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৪ নবজাতকের মৃত্যু

পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৪ নবজাতকের মৃত্যু

ঢাকা: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি হাসপাতালের গাইনি ওয়ার্ডে লাগা আগুনে ১৪ নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস) হাসপাতালে এ ঘটনা ঘটে।

ইসলামাবাদ প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, মাদার অ্যান্ড চাইল্ড হসপিটাল ওয়ার্ডের তৃতীয় তলায় আগুন লেগেছিল। উদ্ধারকারী দলগুলো দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি ও চারটি অ্যাম্বুলেন্স অংশ নেয়।

এতে আরও বলা হয়, আগুন সঙ্গে সঙ্গেই নিয়ন্ত্রণে আনা হয় এবং শিশুদের দ্রুত ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়। তবে ১৪টি শিশু ‘সম্পূর্ণ পুড়ে গেছে’। ঘটনা তদন্ত করার জন্য অতিরিক্ত ডেপুটি কমিশনার জেনারেলের (জেনারেল) নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সকাল ৭টায় আগুন লাগে জানিয়ে পিমসের মুখপাত্র ডা. আনিজা জলিল জানান, ওয়ার্ডে ১৫টি শিশু ছিল। শর্ট সার্কিট থেকে লেগেছে বলে ধারণা করা হচ্ছে। অন্তত একটি শিশুকে একজন চিকিৎসক বাঁচিয়েছেন।

গাইনি ওয়ার্ডে ভর্তি তাহাক মালিক ইসরার ভাগ্নি বলেন, এটি অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় শিশুদের এমন একটি ভবনে রাখা হয়েছিল যেখানে মেরামত ও সংস্কার কাজ চলছিল। আগুন লাগার পর রোগীদের ভবন খালি করতে বলা হয়। তখন সদ্য সন্তান জন্মদান দেওয়া নারীদের দ্বিতীয় তলার সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামতে হয়েছে।

উল্লেখ্য, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত পিমস ইসলামাবাদের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল। এটি দেশটির রাজধানীর দুটি প্রাচীনতম স্বাস্থ্যকেন্দ্রের একটি। এতে বেশ কয়েকটি হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন