বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

প্রথম বার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

প্রথম বার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

ঢাকা : মিরপুরের পর সিলেট টেস্টেও পাকিস্তানের বিরুদ্ধে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে রোমাঞ্চ, চাপ আর পাকিস্তানের শেষ দিনের লড়াই পেরিয়ে পাকিস্তানকে ৭৮ রানে পরাজিত করে টাইগাররা।

আর এতেই সৃষ্টি হলো ইতিহাস। দেশের মাটিতে পাকিস্তানকে প্রথমবার টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।

আজ বুধবার (২০ মে) সিলেট টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনে ব্যাট করতে নেমে অষ্টম উইকেটে পঞ্চাশের বেশি রানের জুটি গড়েন রিজওয়ান ও সাজিদ।

তবে সেই জুটি ভাঙেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। এরমধ্য দিয়ে ক্যারিয়ারে ১৮তম বারের মতো টেস্টে পাঁচ উইকেট শিকার করেন এই বাঁহাতি স্পিনার।

এর আগে ৪৩৭ রানের জবাবে ব্যাট করতে নেমে মঙ্গলবার চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ৩১৭ রান করেছিল পাকিস্তান। শেষদিনে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল তিন উইকেট। আর পাকিস্তানের প্রয়োজন ছিল ১২০ রান।

এদিকে সেঞ্চুরির পথেই ছিলেন রিজওয়ান। কিন্তু তাকে শতক পূর্ণ করতে দেননি শরিফুল ইসলাম। শরিফুলের বলে মিরাজের হাতে ক্যাচ তুলে দেয়ার আগে রিজওয়ান করেন ৯৪ রান।

এছাড়া শূন্য রানে আউট হন খুররাম শেহজাদ। আর শূন্য রানে অপরাজিত থাকেন মোহাম্মদ আব্বাস।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছয়টি উইকেট নেন তাইজুল ইসলাম। এছাড়া দুটি উইকেট নেন নাহিদ রানা। আর একটি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২৭৮ ও ৩৯০।

পাকিস্তান: ২৩২ ও ৯৭.২ ওভারে ৩৫৮ (রিজওয়ান ৯৪, মাসুদ ৭১, বাবর ৪৭; তাইজুল ৬/১২০, নাহিদ ২/৭১, মিরাজ ১/৬২)।

ফল: বাংলাদেশ ৭৮ রানে জয়ী।

জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন