বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বার কাউন্সিলের এমসিকিউতে পাস করেছেন জাইমা রহমান

বার কাউন্সিলের এমসিকিউতে পাস করেছেন জাইমা রহমান

ঢাকা : নিম্ন আদালতে আইনজীবী তালিকাভুক্তির সনদের প্রথম ধাপ এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ বার কাউন্সিল।

প্রথম ধাপে (এমসিকিউতে) মোট ৯ হাজার ২০১ জন পরিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়ে এমসিকিউতে উত্তীর্ণ হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান।

গতকাল শুক্রবার (১২ জুন) দিবাগত মধ্যরাতে বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এ সংক্রান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

এদিকে জাইমা রহমান এমসিকিউতে উত্তীর্ণ হয়েছেন বলে নিজেই তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে ছোট একটি ব্যক্তিগত সাফল্যের কথা শেয়ার করতে চাই। আমার দেশে আইন প্র্যক্টিসের জন্য আজ বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষায় অংশ নিই। আল্লাহর রহমতে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।’

এর আগে শুক্রবার সকালে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের এমসিকিউ পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ৩৭ হাজার ৮০ জন।

তিন ধাপের পরীক্ষায় উত্তীর্ণরা আইনজীবী হিসেবে (সনদ প্রাপ্ত) তালিকাভুক্ত হবেন। এ পরীক্ষায় উত্তীর্ণরা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ছাড়া দেশের অন্যান্য আদালত ও ট্রাইব্যুনালে আইন পেশায় নিয়োজিত হতে পারবেন।

বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ও দিকনির্দেশনা দিয়ে থাকে।

আরপি/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন