ঢাকা : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে বিএনপি যে ইশতেহার দিয়েছিল তা সর্বশক্তি দিয়ে বাস্তবায়ন করতে হবে। বিএনপি নেতাদের সহযোগিতা ছাড়া সরকার সফল হতে পারবে না। সরকারকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে নেতাদের সহযোগিতা করতে হবে।
শনিবার (৯ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বৈঠকে দলের তৃণমূলের নেতাদের এই বার্তা দেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, সরকার পরিচালনা ও রাজপথের রাজনীতির মধ্যে যাতে দূরত্ব না বাড়ে সেজন্য দল ও অঙ্গ সংগঠনের নেতাদের সতর্ক থাকতে হবে। দল যাতে সরকারে বিলীন না হয় সেদিকে লক্ষ রাখতে হবে। জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নই সরকার ও দলের রাজনৈতিক অগ্রাধিকার।

সরকারবিরোধী ষড়যন্ত্র, অপপ্রচার ও বহুমুখী কূটচাল মোকাবিলায় নেতাকর্মীদের সজাগ, ঐক্যবদ্ধ ও প্রস্তুত থাকার নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী।
পিএস/এনডি/এএস



