বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বেবি বাম্পের ছবি দেখিয়ে দ্বিতীয় বিয়ের খবর জানালেন মৌসুমী

বেবি বাম্পের ছবি দেখিয়ে দ্বিতীয় বিয়ের খবর জানালেন মৌসুমী

ঢাকা: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ গত মার্চে নিজের বিবাহ বিচ্ছেদের খবর জানিয়েছিলেন। তবে বিচ্ছেদের কয়েক মাসের মধ্যেই দ্বিতীয় বিয়ে ও মাতৃত্বের খবর জানিয়ে ভক্তদের চমকে দিলেন অভিনেত্রী নিজেই।

সম্প্রতি রাজধানীতে আয়োজিত ‘চরকি কার্নিভ্যাল’-এ উপস্থিত হয়ে এ দুই সুখবর জানান অভিনেত্রী। এ সময় তিনি প্রথমবারের মতো সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন তার স্বামী আবদুল ওয়াদুদকে।

মা হওয়ার খবরে মৌসুমী হামিদ বলেন, আমি সবাইকে সারপ্রাইজ দেয়ার জন্য প্রথম বাইরে এসেছি। জানতাম এখানে অনেকেই থাকবে। সবার সঙ্গে দেখা হবে। এ জন্য স্বামীসহ এসেছি মা হওয়ার খবর দিতে।

তিনি বলেন, অনেকেই ভুলভাবে খবর প্রকাশ করবে-এই ভেবে এত দিন কাউকে কিছু জানাইনি। তাই চরকি কার্নিভ্যালেই সবাইকে একসঙ্গে সুখবরটি দিতে চেয়েছি।

মৌসুমী হামিদ আরও বলেন, আমি এবং আমার অনাগত সন্তান ভালো আছি। জীবনের এক নতুন অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছি। সবার কাছে দোয়া চাই।

কবে বিয়ে করেছেন-এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী জানান, বেশ কিছুদিন আগেই তাদের বিয়ে হয়েছে। তবে এখন তিনি বিয়ের চেয়ে মাতৃত্বের আনন্দ নিয়েই থাকতে চান।

স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে মৌসুমী হামিদ বলেন, ‘আমরা দীর্ঘ ১৪ বছরের পুরনো বেস্ট ফ্রেন্ড। আমাদের মধ্যে অনেক বিষয়ে মিল ছিল। যে কারণেই বিয়ের সিদ্ধান্ত নিই। সবকিছুর জন্য দোয়া চাই।’

জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন