বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

নেট দুনিয়ায় আবারও ঝড় তুললেন পরীমনি

নেট দুনিয়ায় আবারও ঝড় তুললেন পরীমনি

২০২৪ সালে হইচই প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত ‘রঙিলা কিতাব’ সিরিজের পর থেকে পরীমনিকে নতুন কোনো কাজে নিয়মিতভাবে দেখা যায়নি। ব্যক্তিগত জীবনেও বেশ শান্ত সময় কাটাচ্ছিলেন এই অভিনেত্রী।

তবে দিন ধরেই পর্দা ও আলোচনার বাইরে থাকা পরীমনি হঠাৎ করেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ৩০ সেকেন্ডের ভিডিও পোস্ট করেন। আর তাতে করেই আলোচনায় উঠে এসেছেন পরী।

ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে যায়। ভিডিওটিতে সুইমিংপুলে সাঁতারের পোশাকে দেখা যায় এই অভিনেত্রীকে।

হট লুক ও উপস্থাপনার জন্য অনেক ভক্তই প্রশংসায় ভাসান তাকে। কেউ কেউ মন্তব্য করেন, ‘বাংলার লেডি সুপারস্টার’, আবার অনেকে আগুনের ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান।

তবে ভিডিওটি ঘিরে সমালোচনাও দেখা গেছে। পোশাক ও উপস্থাপনাকে কেন্দ্র করে কিছু নেটিজেন কটাক্ষ করলে তাদের জবাবও দেন পরীমনি নিজেই।

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন