মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

‘এ্যানি আমার বন্ধু, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিও ছড়ানো হয়’

‘এ্যানি আমার বন্ধু, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিও ছড়ানো হয়’

মেহেরপুরে খাল খনন কর্মসূচিতে বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনকে ধাক্কা দেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে দেশ জুড়ে শুরু হয় সমালোচনা।

ঘটনার একদিন পর সোমবার (১৩ এপ্রিল) শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে সাক্ষাৎ করেন মাসুদ অরুন। বিষয়টি নিয়ে যে ভুল বোঝাবুঝি হয়েছিল, তারও অবসান হয়েছে। পানিসম্পদ মন্ত্রী এ্যানির সঙ্গে সাক্ষাতের পর একটি ছবি শেয়ার করেছেন মেহেপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন।

নিজের ফেসবুকে শেয়ার করা ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আমার বন্ধু, আমার ভাই। খাল খনন কর্মসূচিতে উনি আমার সাথে করমর্দন করেন, কুশলাদি বিনিময় করেন। অতিরিক্ত ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কির একপর্যায়ের একটা ভিডিও করে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের সম্পর্ক নষ্ট করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।’

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন