বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বক্স অফিসে ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

বক্স অফিসে ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

ঢাকা : বিশ্বব্যাপী বক্স অফিসে দারুণ সাফল্য দেখাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’ । সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও দর্শকদের আগ্রহে বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ছে সিনেমাটি।

মুক্তির পর এখন পর্যন্ত ছবিটির মোট বৈশ্বিক আয় প্রায় ৭৮ কোটি ৮০ লাখ (৭৮৮ মিলিয়ন) ডলার ছুঁয়েছে। বিশ্লেষকদের ধারণা, খুব শিগগিরই এটি ৮০ কোটি ডলারের মাইলফলক ছুঁয়ে ফেলবে।

গত সপ্তাহে আন্তর্জাতিক বা জার থেকেই সিনেমাটি আয় করেছে আরও ২ কোটি ৮৫ লাখ ডলার। এর মধ্যে উত্তর আমেরিকায় আয় প্রায় ৩১ কোটি ৯০ লাখ ডলার, আর বিদেশি বা জার থেকে এসেছে প্রায় ৪৬ কোটি ৮০ লাখ ডলার।

এখনো জাপানে মুক্তি না পাওয়ায় ধারণা করা হচ্ছে, সামনে আয় আরও বাড়বে।

চলচ্চিত্র বিশ্লেষকেরা মনে করছেন, এই ধারা অব্যাহত থাকলে ২০১৮ সালের আলোচিত বায়োপিক ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’–এর ৯১ কোটি ১০ লাখ ডলারের আয়ও ছাড়িয়ে যেতে পারে ‘মাইকেল’। সেক্ষেত্রে এটি হবে ইতিহাসের সবচেয়ে বেশি আয় করা মিউজিক্যাল বায়োপিক।

সিনেমাতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাতিজা জাফর জ্যাকসন। সিনেমাটি পরিচালনা করেছেন অ্যান্টোইন ফুকা। আন্তর্জাতিক পরিবেশনায় রয়েছে ইউনিভার্সাল পিকচারস এবং যুক্তরাষ্ট্রে পরিবেশনার দায়িত্বে আছে লায়ন্সগেট।

জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন