মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৫ জন কৃষকের হাতে সরাসরি কার্ড তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে তিনি টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। কৃষক কার্ড বিএনপির উল্লেখযোগ্য নির্বাচনি প্রতিশ্রুতিগুলোর মধ্যে একটি।

সর্বপ্রথম টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের সুরুজ পূর্বপাড়া ব্লকের এক হাজার ৪৫৩ জন কৃষককে কার্ড দেয়া হচ্ছে আপাতত।

দুপুরে জেলার পৌর উদ্যানে কৃষিমেলার উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এছাড়া বিকেলে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করারও কথা রয়েছে তার।

ঐতিহাসিক এ কর্মসূচি ঘিরে টাঙ্গাইল শহরে সাজ সাজ রব বিরাজ করছে। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে টাঙ্গাইলসহ আশপাশের জেলার নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

কার্ড পাওয়া কৃষকরা যে ১০ ধরনের সুবিধা পাবেন

১। ন্যায্যমূল্যে কৃষি উপকরণ।

২। ন্যায্যমূল্যে সেচ সুবিধা।

৩। সহজ শর্তে কৃষিঋণ।

৪। স্বল্পমূল্যে কৃষি যন্ত্রপাতি প্রাপ্তি।

৪।সরকারি ভর্তুকি ও প্রণোদনা।

৫।মোবাইল ফোনে আবহাওয়ার পূর্বাভাস

৬। বাজার তথ্য।

৭। কৃষি বিষয়ক প্রশিক্ষণ।

৮। ফসলের রোগবালাই দমনের পরামর্শ।

৯। কৃষি বিমা সুবিধা

১০। ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রয়ের সুবিধা।

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন