মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শ্রমিকদের করা মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

শ্রমিকদের করা মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

ঢাকা: নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও আফতাব অটোমোবাইলসের পরিচালক মো. সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) ভোরে বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ডিএমপির বনানী থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ রাতে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানে গ্রেপ্তার করতে এসেছিল। শুনেছি, তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আফরোজা খানম বলেন, নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে বলে শুনেছি। কিন্তু অভিযানে থাকা দল এখানো আসামিকে থানায় নিয়ে আসেনি।

জানা গেছে, ২০২৫ সালে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে একটি মামলা হয়। ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। তারপর তাকে গ্রেপ্তার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা সূত্রে জানা গেছে, নাভানা গ্রুপ ও আফতাব অটোমোবাইলসের শ্রমিকদের বকেয়া পাওনার অভিযোগে ওই মামলাটি করা হয়েছিল।

গ্রেপ্তার অভিযানে অংশ নেওয়া এক পুলিশ কর্মকর্তা জানান, বনানীর ওই বাসার সামনে ৩ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থান করলেও ভবনের ভেতরে পুলিশ প্রবেশ করতে পারছিল না। ভেতরে অবস্থানরত শুভ্রর গাড়িচালক ও দেহরক্ষীরা পুলিশ সদস্যদের সঙ্গে উশৃঙ্খল আচরণ করে তাকে গ্রেপ্তারে বাধা সৃষ্টি করেছিল।

এর আগে মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত থেকে ওই বাসাটি ঘেরাও করে রাখে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। অভিযানে সহযোগিতা করে বনানী থানা পুলিশ।

আরপি/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন