বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

গরমে বিপর্যস্ত ফ্রান্স, সাঁতার কাটতে গিয়ে ৪০ জনের মৃত্যু

গরমে বিপর্যস্ত ফ্রান্স, সাঁতার কাটতে গিয়ে ৪০ জনের মৃত্যু

ঢাকা: তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্স। এমন পরিস্থিতিতে স্বস্তির খোঁজে অননুমোদিত জলাশয়ে সাঁতার কাটতে গিয়ে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের বেশিরভাগই তরুণ।

ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানিয়েছেন, গত বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।

তিনি বলেন, তারা এই সংকটের প্রথম শিকার। তিনি এ ঘটনাগুলোকে একটি “মর্মান্তিক দুর্যোগ” হিসেবে উল্লেখ করেন। এদিন ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়।

ফরাসি আবহাওয়া সংস্থা মেতেও ফ্রান্সের তথ্য অনুযায়ী, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লে এরবিয়েরস এলাকায় মঙ্গলবার তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা সাম্প্রতিক সময়ের অন্যতম সর্বোচ্চ।

ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী মারিনা ফেরারি ফ্রান্স ইন্টার রেডিওকে বলেন, ‘তীব্র তাপপ্রবাহের সময় অনুমোদনহীন বা নিরাপত্তাহীন স্থানে সাঁতার কাটাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।’

সরকারের তথ্য অনুযায়ী, এই তাপপ্রবাহে শুধু পানিতে ডুবে মৃত্যু হয়নি, হিটস্ট্রোক ও অসুস্থ হয়ে এসব প্রাণহানির ঘটনা ঘটছে।

ফ্রান্সের ৫০টিরও বেশি প্রশাসনিক অঞ্চলে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। প্রায় ৯০ শতাংশ জনগণ কোনো না কোনো ধরনের তাপ সতর্কতার আওতায় রয়েছে।

এছারা দেশটির শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে, কিছু ট্রেন চলাচল সীমিত করা হয়েছে এবং হাসপাতালগুলোকে বিশেষ প্রস্তুতি নিতে বলা হয়েছে।

দেশটির আবহাওয়া বিভাগ মেতেও-ফ্রান্স জানিয়েছে, চলমান তাপদাহের মধ্যে ফ্রান্স ইতিহাসে সর্বোচ্চ গড় তাপমাত্রার দিন রেকর্ড করেছে।

স্থানীয় গণমাধ্যমে খবরে জানা গেছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় তাপমাত্রা ৪৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে। এ হিসাব ফ্রান্সের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড।

জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন