বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

তালায় বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত, বাবা আহত

তালায় বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত, বাবা আহত

সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে কুশল সরকার (১৩) নামে এক স্কুলছাত্র ঘটনাস্থলেই নিহত হয়েছে।

এ ঘটনায় কুশল সরকারের বাবা কানাই লাল আহত হয়েছেন। আহত কানাই লাল সরকারকে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

বুধবার (১ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার শাহপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কুশল তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

​স্থানীয়রা জানায় , মোটরসাইকেলে করে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার সময় পাইকগাছা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি বাস (খুলনা মেট্রো-জ-০৫-০০৪৯) তাদের ওভারটেক করতে গিয়ে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলের ভারসাম্য হারিয়ে কুশল বাসের চাকার নিচে পিষ্ট হয়। নিহত কুশলের পরিবার খলিলনগরের বাসিন্দা হলেও বর্তমানে চুকনগরে বসবাস করতেন।

আব্দুল মোমিন/এনডি/এ এস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন