ঢাকা: লোহিত সাগরে সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে হামলা করেছে হুথি গোষ্ঠী। তাদের দাবি, সামুদ্রিক অবরোধ অমান্য করায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চলানো হয়েছে।
বুধবার (২২ জুলাই) সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, লোহিত সাগর দিয়ে চলাচলরত সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে হামলার তথ্য নিশ্চিত করেছেন হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি।
তিনি বলেন, সশস্ত্র বাহিনীর ঘোষিত সামুদ্রিক অবরোধ অমান্য করায় এনসেলা ও লাইলিয়া নামের দুটি সৌদি তেলবাহী জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

হুতিরা দুটি জাহাজে হামলার দাবি জানালেও জাহাজ চলাচল বিষয়ক সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অর্গানাইজেশন সেন্টার জানিয়েছে, সৌদি উপকূল থেকে ১৩০ কিলোমিটার দূরে একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে।
চলতি সপ্তাহে হুতি বিদ্রোহীরা সৌদির ওপর নৌ-অবরোধ আরোপের ঘোষণা দেয়। তারা জানায়, লোহিত সাগর দিয়ে সৌদির কোনো জাহাজ চলতে দেওয়া হবে না।
সতর্কতা দিয়ে ওই সময় হুতিরা বলেছিল, লোহিত সাগরের প্রবেশদ্বার বাব এল মান্দেব দিয়ে সৌদির কোনো জাহাজ প্রবেশ ও বের হওয়ার চেষ্টা করলেই হামলা চালানো হবে।
জেএন



