ঢাকা: স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনা-রুপার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শনিবার (২২ আগস্ট) সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতিভরি সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা।
২১ ক্যারেটের প্রতিভরি সোনার দাম ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ২৯ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৪৯০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ এক হাজার ৮৪৫ টাকা।
আর সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম ৩ হাজার ৬১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা ৬৪ হাজার ৮১২ টাকা।
এদিকে সোনার দাম বাড়ানোর পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতিভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৫ হাজার ৪৮২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৫ হাজার ২৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতিভরি রুপার দাম ১১৬ টাকা বাড়িয়ে ৪ হাজার ৪৯০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতিভরি রুপার দাম ৫৮ টাকা বাড়িয়ে ৩ হাজার ৩৮২ টাকা নির্ধারণ করা হয়।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১০৬ বার সমন্বয় করা হয়েছে সোনার দাম। যেখানে দাম ৫৪ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ৫২ দফা।
এসএস/এএস



