বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শাকিবের সঙ্গে একই সিনেমায় অ্যালেন স্বপন!

শাকিবের সঙ্গে একই সিনেমায় অ্যালেন স্বপন!

ঢাকা: এবার বড় পর্দায় ঢালিউডের মেগাস্টার শাকিব খান ও আলোচিত খলনায়ক নাসির উদ্দিন খান ওরফে অ্যালেন স্বপনকে স্ক্রিন শেয়ার করতে দেখা যেতে পারে।

নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাতে শাকিব খানের বিপরীতে অ্যালেন স্বপনের উপস্থিতির গুঞ্জনে এরই মধ্যে বাড়ছে দর্শকদের কৌতূহল।

সিনেমাটির নাম আপাতত রাখা হয়েছে ‘নিঃস্ব’। অ্যাকশন-রোমান্টিক ঘরানার এই সিনেমায় শাকিবের সঙ্গে তৃতীয়বারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।

সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। তবে অ্যালেন স্বপনের অভিনয়ের বিষয়টি এখনও চূড়ান্ত নয়।

সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার সুমি জানিয়েছেন, গল্পের প্রয়োজন অনুযায়ী কাস্টিং নিয়ে ভাবা হচ্ছে। চূড়ান্ত শিল্পীদের তালিকা শুটিংয়ের সময় জানানো হবে।

তিনি বলেন, ‘এখনও কোনো কিছু কনফার্ম হয়নি। আমরা ভাবনার জায়গা থেকে কাস্টিং নিয়ে অনেক কিছুই ভাবি, গল্পের প্রয়োজনে আমাদের কাস্টিং রাখা হয়। চূড়ান্ত শিল্পীর তালিকা শুটিংয়ের সময় জানাব।’

প্রাথমিকভাবে নভেম্বরে শুটিং শুরুর কথা থাকলেও অক্টোবরের শেষদিকে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রযোজক।

এদিকে অ্যালেন স্বপনকে নিয়ে গুঞ্জন সত্যি হলে শাকিবের বিপরীতে তার চরিত্রটি কেমন হবে, তা নিয়েও তৈরি হয়েছে আগ্রহ। এখন দেখার পালা এই সম্ভাব্য জুটি দর্শকদের জন্য কতটা বড় চমক নিয়ে আসে।

জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন