বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মেরিন ড্রাইভ সড়কে চলন্ত প্রায়ভেটকারে আগুন

মেরিন ড্রাইভ সড়কে চলন্ত প্রায়ভেটকারে আগুন

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ভাড়ায় চালিত চলন্ত একটি প্রায়ভেটকারে হঠাৎ আগুন লেগে সেটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে গাড়িতে থাকা যাত্রীরা দ্রুত নেমে পড়ায় প্রাণনাশের ঘটনা ঘটেনি।

রোববার (১৯ এপ্রিল) সকালে টেকনাফের বড় ডেইল এলাকায় এ ঘটনা ঘটে। গাড়িটির নম্বর চট্র মেট্রো গ-৭২৩০।

টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জামিন মিয়া জানান, প্রাইভেটকারটি টেকনাফের শাপলা চত্বর থেকে ৪ জন যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। পথে হঠাৎ যান্ত্রিক ত্রুটি এবং গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মুহূর্তেই আগুনে ধরে যায় এবং মুহূর্তেই তা দাউ দাউ করে জ্বলে ওঠে।

ঘটনার সময় যাত্রীরা দ্রুত গাড়ি থেকে নেমে পড়ায় প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে চালক মো. ফিয়ার আলম আগুন লাগার ঘটনায় অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।

খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই প্রাইভেটকারটি সম্পূর্ণ পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।

শাহজাহান চৌধুরী শাহীন/এডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন