বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সাতক্ষীরায় দুই ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমান

সাতক্ষীরায় দুই ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমান

আগের মজুদকরা তেল নতুন দামে বিক্রির অভিযোগে সাতক্ষীরার দুইটি ফিলিং স্টেশন কে ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

এর আগে সাতক্ষীরার সকল ফিলিং স্টেশনে মজুদ থাকা জ্বালানি তেল আগের দামে বিক্রি করতে হবে বলে নিদের্শনা দেন জেলা প্রশাসক আফরোজা আখতার।

তিনি জানান নতুন দামে জ্বালানি বিক্রি করা যাবে শুধুমাত্র ডিপো থেকে নতুন সরবরাহ আসার পর। এই নির্দেশ অমান্য করলে তার ব্যাবস্থা নেয়া হবে।

জেলা প্রশাসকের কার্যলয় সুত্রে জানা গেছে, গতকাল শনিবার (১৮ এপ্রিল ) রাত থেকে প্রতিটা পাম্পে এ নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি সরকার ঘোষিত নতুন জ্বালানি মূল্য কার্যকর হলেও আজ রোববার সকালে এই মূল্য শুধুমাত্র নতুন সরবরাহকৃত তেলের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

জেলা প্রশাসকের কার্যালয়ের দৈনিক জ্বালানি প্রতিবেদন অনুযায়ী, জেলার ২৯টি ফিলিং স্টেশনে বর্তমানে প্রায় ১ লাখ ১ হাজার ৪৩২ লিটার ডিজেল, ৫৪ হাজার ৪৮৫ লিটার পেট্রোল এবং ২২ হাজার ৬৮৩ লিটার অকটেন মজুদ রয়েছে।

তবে বিষয়টি জানতে চেয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতারের একাধিক বার মুঠো ফোনে ফোন দিলে তিনি তা রিসিভ করেননি। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস।

এদিকে মাঠপর্যায়ের চিত্র ভিন্ন। রোবিবার শহরের ‘এ বি খান ফিলিং স্টেশন’সহ বিভিন্ন পাম্পে গিয়ে দেখা যায়, প্রশাসনের নির্দেশনা তোয়াক্কা না করে মজুত থাকা তেলও নতুন বাড়তি দামে বিক্রি করা হচ্ছে। এমনকি ট্যাগ অফিসার হারুন-অর-রশিদের উপস্থিতিতেই এই অনিয়ম দেখা যায়।

এ বিষয়ে এ বি খান ফিলিং স্টেশনের পরিচালক তাহসিন কবির খান দাবি করেন, মজুত তেল আগের দামে বিক্রি করার বিষয়ে জেলা প্রশাসন থেকে তারা কোনো নির্দেশনা পাননি।

অন্যদিকে, আকস্মিক দাম বৃদ্ধিতে চরম ক্ষোভ ও অসহায়ত্ব প্রকাশ করেছেন সাধারণ গ্রাহকরা।

অপর দিকে ভোক্তাদের স্বার্থ রক্ষায় জেলার সকল ফিলিং স্টেশনগুলোতে মজুদ থাকা সব জ্বালানি তেলে পুরোনো মূল্যে বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসনের একাধিক মনিটারিং টিম মাঠে কাজ করছে বলে জানা গেছে।

উক্ত নির্দেশনা অমান্য করায় সাতক্ষীরা শহরের লষ্কর ফিলিং স্টেশানকে ১০ হাজার টাকা ও এবি খান ফিলিং স্টেশানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । নতুন চালান পাওয়ার পরই কেবল নতুন দামে বিক্রি শুরু করতে হবে।

উল্লেখ্য, সরকার সম্প্রতি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে। নতুন দরে ডিজেলের দাম ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আব্দুল মোমিন/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন