মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

জীবননগরে বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

জীবননগরে বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে বদ্ধ ঘর থেকে রবিউল ইসলাম (৩০) নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রবিউল ইসলাম উপজেলার উথলী গ্রামের বাজারপাড়ার সালাম মোল্লার ছেলে।

সোমবার দিবাগত রাতে ৯৯৯-এ ফোন পেয়ে উথলী বাজারপাড়া (রেলস্টেশন সংলগ্ন) থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, উথলী বাজারের ব্যবসায়ীরা দিনভর তীব্র দুর্গন্ধ পেয়ে সোমবার রাত সাড়ে ১১টার দিকে ৯৯৯-এ কল করেন। রাত ১২টার দিকে জীবননগর থানা পুলিশ বদ্ধ ঘর থেকে রবিউল ইসলামের মরদেহ উদ্ধার করেন।

রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে উথলী বাজারপাড়ায় বসবাস করতেন। তিনি বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করলেও সম্প্রতি মানসিকভাবে অসুস্থ ছিলেন। বাড়ি থেকে বের করে দিয়েছেন স্ত্রী-সন্তান ও মাকে। একাকী থাকাকালীন কোনো এক সময় তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বলেন, ঘটনাস্থলে গিয়ে বদ্ধ দরজার ফাঁক দিয়ে আমরা ভেতরে একটি মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরবর্তীতে দরজা খুলে মরদেহটি উদ্ধার করা হয়। লাশের বেশিরভাগ অংশ পচে-গলে গেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে।

আমরা নিশ্চিত নয়, তবে ধারণা করছি সপ্তাহখানেক আগে তিনি আত্মহত্যা করেছেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এআরএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন