বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

দামুড়হুদা সীমান্তে পৌনে ২ কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

দামুড়হুদা সীমান্তে পৌনে ২ কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৮টি স্বর্ণের বারসহ মো. মিজানুর রহমান নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬ বিজিবি)।

বুধবার (১৫ জুলাই) দুপুরে দামুড়হুদার মুন্সিপুর বিওপির সামনের সড়ক থেকে তাকে আটক করা হয়। ​আটক মো. মিজানুর রহমান (৬১) একই উপজেলার পিরপুরকুল্লা গ্রামের মৃত সোলেমান মোল্লার ছেলে।

বিকেলে ​চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বিজিবি আরও জানায়, দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হতে পারে এমন সংবাদের ভিত্তিতে মুন্সিপুর বিওপির একটি বিশেষ টহলদল অবস্থান নেয়।

দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে মিজানুর রহমান মোটরসাইকেলযোগে থেকে মুন্সিপুর বিওপির সামনের সড়কে পৌঁছালে বিজিবির টহলদল তাকে থামায়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি কোমরে লুঙ্গির ভাঁজে স্বর্ণ বহনের কথা স্বীকার করেন

এরপর তাকে তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৬ লাখ ১ হাজার ২৩০ টাকা।

​স্বর্ণের বারের পাশাপাশি আটককৃত ব্যক্তির কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন এবং পাচারেকাজে ব্যবহৃত একটি ডায়াং (DY-50) মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি।

​বিজিবি আরও জানায়, আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল দামুড়হুদা থানায় সোপর্দ করার এবং উদ্ধারকৃত স্বর্ণ সরকারি নিয়ম অনুযায়ী চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ওএনবি/এমএস/জেএফজে

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন