ঢাকা : দেশে নতুন করে আরও পাঁচটি উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার)-এর ১২০তম বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নতুন উপজেলাগুলো হলো—বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষ্মীপুরের সদর উপজেলাকে ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’।
উল্লেখ্য, দেশে বর্তমানে মোট ৪৯৫টি উপজেলা এবং সিটি করপোরেশন রয়েছে ১২টি।
পিএস/এনডি/এএস



