মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

নিয়ম ভঙ্গ করে শাস্তি পেলেন টিম ডেভিড

নিয়ম ভঙ্গ করে শাস্তি পেলেন টিম ডেভিড

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিয়ম ভঙ্গ করায় শাস্তির মুখে পড়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার টিম ডেভিড। কেটে নেয়া হয়েছে ম্যাচ ফির ২৫ শতাংশ। একইসাথে দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

রোববার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে ঘটনাটি ঘটে। ডেভিডের বিরুদ্ধে আইপিএলের আর্টিকেল ২.৪ ভঙ্গের প্রমাণ পাওয়া গেছে, যা মূলত আম্পায়ারের নির্দেশ না মানার সঙ্গে সম্পর্কিত।

প্রথম ঘটনাটি ঘটে ইনিংসের ১৮তম ওভারে। সে সময় আম্পায়াররা বল পরিবর্তন করার পর তিনি তা সঙ্গে সঙ্গে ফিরিয়ে দেননি; বরং নতুন বলটি পরীক্ষা করতে গিয়ে আকাশে ছুড়ে দেখেন।

এরপর শেষ ওভারেও একই ধরনের আচরণ করেন তিনি, অর্থাৎ আবারও আম্পায়ারের নির্দেশ উপেক্ষা করেন। ফলে এটি পুনরাবৃত্ত অপরাধ হিসেবে বিবেচিত হয়।

ডেভিড নিজের ভুল স্বীকার করে নিয়েছেন এবং ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নেওয়ায় আলাদা কোনো শুনানির প্রয়োজন হয়নি।

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন