বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

পুশ ইন: ঠাকুরগাঁও শূন্যরেখা থেকে ১১ জনকে ফেরত নিলো বিএসএফ

পুশ ইন: ঠাকুরগাঁও শূন্যরেখা থেকে ১১ জনকে ফেরত নিলো বিএসএফ

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তের শূন্যরেখায় অবস্থানের দুইদিন পর পুশ ইন করা ১১ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে বিএসএফ।

সোমবার (৮ জুন) সকালে বিজিবির দিনাজপুর ব্যাটালিয়ানের (৪২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) ঠাকুরগাঁও জেলার দায়িত্বপূর্ণ হরিপুর উপজেলার মশালগাঁও বিওপি এলাকায় ৮ জুন রাত আনুমানিক ৩টার পর বিএসএফ কর্তৃক পূর্বে অবস্থানরত ১১ জনকে ভারতের অভ্যন্তরে অপসারণ করা হয়েছে। বর্তমানে উক্ত ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখা এলাকায় অবস্থান করছে না।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়ক আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি কার্যক্রম জোরদার রয়েছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে আছে। অবৈধ পুশ ইনঠেকাতে সীমান্ত এলাকায় কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। পাশাপাশি বিজিবির সঙ্গে পাহারায় নিয়োজিত হয়েছেন স্থানীয়রাও।

উল্লেখ্য, গেল ৫ জুন আনুমানিক রাত সাড়ে ৩টার দিকে হরিপুর উপজেলার মশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৩৪৯/৭-এস এর কাছে বিএসএফ ১১ জন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। খবর পেয়ে বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়।

আরএইচ/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন