চলতি বছরের হজ্বের প্রস্তুতি হিসেবে সৌদি সরকার এখন থেকেই প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে। অবৈধভাবে হজ্ব পালন ঠেকাতে এবার ভিসা নিয়ে কঠোর নির্দেশনা জারি করেছে দেশটি।
সৌদি আরবের হজ্ব ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি গেজেট জানিয়েছে, পবিত্র হজ্ব পালনের ক্ষেত্রে ‘হজ্ব ভিসা’ ছাড়া অন্য কোনো ভিসা গ্রহণযোগ্য হবে না।
ভ্রমণের জন্য ব্যবহৃত ভিজিট ভিসা, ট্রানজিট ভিসা, ওমরাহ ভিসা কিংবা টুরিস্ট ভিসা দিয়ে কেউ হজ্বের আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারবেন না। এসব ভিসাধারীদের হজের অনুমতি দেওয়া হবে না।

তবে, সৌদি আরবের ভেতরে বসবাসরত নাগরিক এবং প্রবাসীদের জন্য নিয়ম কিছুটা ভিন্ন। তাদের ক্ষেত্রে ‘নুসুক’ অ্যাপ্লিকেশনের মাধ্যমে বুকিং প্রক্রিয়া সম্পন্ন করে হজের অনুমতিপত্র বা পারমিট সংগ্রহ করতে হবে।
সৌদি সরকার আরও জানায়, কোনো ধরনের অননুমোদিত বা ভুয়া চ্যানেলের মাধ্যমে হজের বুকিং করা যাবে না। অনুমোদিত মাধ্যমগুলোর মাধ্যমেই হজের জন্য সব ধরনের অফিসিয়াল রিজার্ভেশন বা বুকিং করতে হবে।



