ঢাকা : আসন্ন ঈদুল আজহার ছুটি সাত দিন নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার (৭ মে) রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামী ২৫ থেকে ৩১ মে সাতদিন সরকারি ছুটি থাকবে। তার আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে।
ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার উম আল কুরা অনুযায়ী দেশটিতে এ বছর ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা ২৭ মে।

আমাদের দেশে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর এক দিন পরই ঈদ উদযাপিত হয়। সে হিসেবে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী ২৮ মে।
পিএস/এনডি/এএস



