ওএনবি ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন ছবি প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। নতুন লুকের ছবিগুলোতে দেয়ার পরপরই ভক্তদের প্রশংসায় ভাসছেন শোবিজের এই তারকা।
বৃহস্পতিবার (৭ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন ছবিতে গলা অবধি লম্বা চুল, ঢিলেঢালা স্টাইলিশ কাটের কোর্ট, প্যান্ট, ম্যাচিং রংয়ের রোদচশমা আর জুতা পরে ধরা দিয়েছেন।
ক্যাপশনে শুভ লেখেন,
মালিক তো একজনই! আমরা সবাই তাঁরই বান্দা।

ধারণা করা হচ্ছে, নতুন সিনেমা ‘মালিক’-এ এমনই লুকে ধরা দেবেন আরিফিন শুভ। এ সিনেমায় অভিনেতার বিপরীতে দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিমকে। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে পারে সিনেমাটি।
এদিকে ‘জ্যাজ সিটি’ ওয়েব সিরিজ দিয়ে বলিউডে পা রেখেছেন আরিফিন শুভ। সনি লিভে প্রকাশিত হওয়া নায়কের প্রথম কাজ প্রশংসা কুড়াচ্ছে ভক্ত ও সমালোচকদের।
‘জ্যাজ সিটি’-তে প্রধান চরিত্র জিমি রয়। আর এ চরিত্রেই মনোমুগ্ধকর অভিনয় করে বলিউড কাঁপাচ্ছেন শুভ।সিরিজটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই সনি লিভে ট্রেডিংয়ে শীর্ষ তালিকায় অবস্থান করেছে এটি।
জেএন



